স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 12:52 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে থাকা গর্তের পানিতে ডুবে ইলমা (৩) ও সামিয়া সাড়ে ৩ বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বনগজ গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ইলাম ওই গ্রামের মো. জুয়েল মিয়া ও সামিয়া একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে।
ধরখার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল থেকে দুই শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবার। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাড়ির পাশের একটি বড় গর্তের পানিতে তাদের মরদেহ পাওয়া যায়। কিভাবে তারা ডুবেছে সে বিষয়টি কেউ বলতে পারছে না। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
Posted ১২:৫২ এএম | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya