শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বাঞ্ছারামপুরে ৭ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:38 pm

বাঞ্ছারামপুরে ৭ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাধব ঘোষ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে তাকে উপজেলা সদরের পঞ্চমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার অমূল্য ঘোষের ছেলে। বিকেলে এই ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে থানা মামলা দায়ের করেছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিশু ও মাধব ঘোষ পাশাপাশি বাড়ি। সকালে কোন এক সময় মাধব ঘোষ ওই শিশু’কে ধর্ষণ করে। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি গিয়ে জানায়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে জানালে পুলিশ গিয়ে মাধব ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাধব ঘোষ প্রাথমিক ভাবে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন। এই ঘটনায় বিকেলে শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | শনিবার, ২৭ অগাস্ট ২০২২

The Daily Sarod |