শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার সহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 8:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার সহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রয়-বিক্রয়ে সময় দুই যুবককে হাতেনাতে বিদেশী রিভলবার সহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় জব্দ করা হয় আগ্নেয়াস্ত্র ক্রয়ের নগদ সাড়ে ৮হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খৈয়াসার এলাকার মৃত সামসু মিয়ার ছেলে মান্না (২৫) ও কাজিপাড়া মৌলভীহাটির শামসুদ্দিনের ছেলে শফিউল আলম সাগর (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় বিদেশি রিভলবার ক্রয়-বিক্রয়ের খবর পায় র‍্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযানে ঘাটুরা লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে মান্না নামের এক যুবককে বিদেশী রিভলবার সহ করা হয়। এসময় অস্ত্র ক্রয় করতে আসা সাগর নামের আরেক যুবককে নগদ টাকা সহ আটক করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

The Daily Sarod |