শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

দেশের মানুষকে শোষন করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৪ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:52 pm

দেশের মানুষকে শোষন করতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশের মানুষকে শোসন করার জন্যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায়নি কিন্তু আমাদের দেশের কুলাঙ্গাররা নিমর্মভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়ে ছিল বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিক্ষুক হিসাবে চিহিৃত করতে সেই স্বপ্ন তাদের সফল হয়নি।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভারচ্যুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকার আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিলো বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনেপ্রানে ভালবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন ,মুক্তিযোদ্ধাদের কল্যানে শেখ হাসিনার সরকার সম্মানী ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছেন।

নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান,বীর মুক্তিযেদ্ধা এস.আর এম ফারুক, ব্রক্ষণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত এম ওয়াছেল সিদ্দিকী,মো. আবু হোরায়রাহ, এড. আক্তার হোসেন সাঈদ, রোস্তম আলী, তাজুল ইসলাম,রুহুল আমিন ভূইয়া বকুল প্রমুখ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) সামছুল আলম।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | বুধবার, ২৪ অগাস্ট ২০২২

The Daily Sarod |