স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৪ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লাইসেন্স না থাকার অভিযোগে ৯টি স’মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একটি স’মিলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ আগস্ট) দিনব্যাপী চলা এই অভিযান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নে লাইসেন্সবিহীন স’মিল চালানো হয় বলে জানতে পারি। জেলা প্রশাসকের নির্দেশনায় ২৬টি স’মিলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৯টির কোনও ধরনের লাইসেন্স না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া একটির মালিককে আগেও এসিল্যান্ড সতর্ক করার পর না মানায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৪২ পিএম | বুধবার, ২৪ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya