স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:00 pm
ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের মনির হোসেন (৪৩) নামের এক সিএনজি চালিত অটো রিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোররাতে সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
মনির হোসেন কসবা শাহপুর এলাকার মৃত খুরশেদ আলমের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন।
মনির হোসেনের ভাতিজা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে সিএনজি চলা অবস্থায় মনির হোসেন মারা যায়। কি কারনে মারা গেছেন তা বলতে পারেন না। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে এসে লাশ দেখতে পান মনিরের।
তিনি আরও বলেন, তার চাচার গলায় আঘাতের চিহ্ন আছে৷ মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ মর্গে নিয়ে এসেছে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালকের লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে।
Posted ৯:০০ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya