শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল হাজারো গ্রামবাসী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 11:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেল হাজারো গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় এক হাজার গ্রামবাসীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে৷ রোববার ( ২১ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর ইনলাইটেন্ড একাডেমি স্কুলে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এরআগে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা ছাত্রলীগের পক্ষে এই মেডিকেল ক্যাম্পের অন্যতম আয়োজক ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাদাত হোসেন শোভন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে রামরাইল ইউনিয়নের এক হাজার মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। শিশু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টাল, চক্ষু বিভাগের ১৮জন চিকিৎসক গ্রামের মানুষদের চিকিৎসা দিয়েছেন। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি তাদের বিনামূল্যে ঔষধ প্রদান করেছি।

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | রবিবার, ২১ অগাস্ট ২০২২

The Daily Sarod |