শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বঙ্গবন্ধুর ভাষণে আমাদের বুকভরা সাহস ছিলো: ইকবাল সোবহান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২০ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:15 pm

বঙ্গবন্ধুর ভাষণে আমাদের বুকভরা সাহস ছিলো: ইকবাল সোবহান চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের হাতে এত বেশি অস্ত্র ছিলো না। তবে বঙ্গবন্ধুর সেই ভাষণের কারণে আমাদের বুকভরা সাহস ছিলো। যে কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। একাত্তরের সেই পরাজিত শক্তি সেই গ্লানি ভুলতে না পেরে পঁচাত্তরে সেই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে।’

শনিবার (২০ আগস্ট) বিকেলে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ইকবান সোবহান চৌধুরী বলেন, ‘ষড়যন্ত্র করে বিজয়ী হওয়া যাবে না। হয়তো কিছু সময়ের জন্য সন্ত্রাসী কাজ চালিয়ে যাওয়া যাবে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে বিভাজন থাকলে সাপ আবার গর্ত থেকে বেরিয়ে আসবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবাদ ব্যক্তিত্ব সৈয়দ আখতার ইউসুফ শানু, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।

সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারন সম্পাদক আ. ফ. ম কাউছার এমরান, সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য্য। আলোচনা শেষে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা ও সাংবাদিক ইউনিয়ন সদস্য রুদ্র মোহাম্মদ ইদ্রিস আবৃত্তি করেন।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | শনিবার, ২০ অগাস্ট ২০২২

The Daily Sarod |