শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে মোকাবেলা করা হবে: এমপি মোকতাদির

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 10:40 pm

বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে মোকাবেলা করা হবে: এমপি মোকতাদির

কেউ যদি আন্দোলনের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এজন্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকাতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

শুক্রবার (১৯ আগস্ট)  জেলা শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আয়োজিত ছাত্র সমাবেশ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাকাল। ঐ সময় থেকেই প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে ছিল ছাত্রলীগ।

তিনি বলেন,”বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে দখল করে নিয়েছিল। তারপরে ২০০৪ সালে ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগকে ধ্বংস করতে চেয়েছিল তারা। যদি হত্যা করতে পারতো তাহলে তারা ভেবেছিল তারা নিরবিচ্ছিন্ন ভাবে দেশকে শাসন করতে পারবে। সেখান থেকে অলৌকিক ভাবে বেঁচে যায় শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নের দেশ গড়ার পরিশ্রম করে যাচ্ছেন।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

The Daily Sarod |