শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

‘আত্মীয়’র প্রতিষ্ঠা বার্ষিকীতে শতাধিক ছিন্নমূল মানুষ পেল স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 10:47 pm

‘আত্মীয়’র প্রতিষ্ঠা বার্ষিকীতে শতাধিক ছিন্নমূল মানুষ পেল স্বাস্থ্যসেবা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে শতাধিক ছিন্নমূল অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত আখাউড়া রেলওয়ে জংশনে এসব রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এসময় তাদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ছাড়াও সকলকে বিনামূল্যে ঔষদ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা নিতে মানুষের দীর্ঘ লাইন। ছবি: সরোদ

চিকিৎসা দেন আত্মীয়ের সংগঠক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান।

এসময় আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক শেখ দিপু, সুজন সাহা,  সমন্বয়ক রাকিব হাসান, ইসমাইল হোসেন, নূরে আলম চৌধুরী, শেখ আল আমিন, আল মামুন চৌধুরী, আত্মীয়ের প্রবাসী সংগঠক আবু সাঈদ, দেবালয় ঘোষ দুলন, মমতা ঘোষ, আশরাফুল ইসলাম শোয়েব,  অনিক চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ আগষ্ট প্রতিষ্ঠিত হয় আত্মীয়। এখন পর্যন্ত সংগঠনে ২ হাজারের অধিক সদস্য রয়েছে। রক্ত দিয়েছে ১ হাজার ৫৯ জনকে। তাছাড়া সামাজিক সাংস্কৃতিক কাজেও সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

The Daily Sarod |