জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৪ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদ্রাসার টয়লেটে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলী (১৩) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগষ্ট) বিকেলে জেলা শহরের কাউতুলী মোড়ে ইব্রাহীমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মোহাম্মদ আলী ওই এলাকার কাউসার মিয়ার ছেলে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, সকালে সকল ছাত্রদের পড়া নেওয়া হয়৷ এসময় মোহাম্মদ আলী পড়া পারেনি। তাই তাকে শাসন করা হয়। দুপুরে নামাজের পর সবাই খেতে বসে। তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে টয়লেটের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয় মোহাম্মদ আলী এর ভেতরে আছে। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপর দিয়ে উঠে টয়লেটের ভেতরে দেখেন মোহাম্মদ আলী গলায় গামছা বাধা অবস্থায় ভেন্টিলেটরে ঝুলে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হেফজ বিভাগের এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
Posted ৮:৫২ পিএম | রবিবার, ১৪ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya