স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 8:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাদের উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক চোরাকারবারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটো রিকশা।
এই ঘটনায় আটককৃতরা হলেন উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক চোরাকারবারে জড়িত অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
Posted ৮:৪৯ পিএম | রবিবার, ০৭ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya