স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:49 am
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ আগষ্ট) বিকেলে মজলিশপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য সিরাজুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, এ বি এম মুমিনুল হক,সদর উপজেলা বিএনপির সদস্য তানিম সাহেদ রিপন, নিয়ামত খান, আবুল বাশার ও শরিফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি লিটন) ও বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মজলিশপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কাশেম মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
এসময় বক্তারা বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুতের পরিবর্তে এখন হারিকেন পৌঁছে দিয়েছে। দেশে লুটপাটের রাজ্য কায়েম করা হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট করা হচ্ছে। তারা আরও বলেন, সরকার ইভিএমের নামে প্রতারণা করার পায়তারা করা হচ্ছে৷ এর আগেও নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে৷ জনগণ আর তাদের ফাঁদে পা দিবে না৷ নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচন করার জোর দাবি জানায় বক্তারা।
Posted ৯:৩৫ পিএম | বুধবার, ০৩ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya