শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা আলী আজম গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩১ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা আলী আজম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলী আজমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা শহরের ফুলবাড়িয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আজম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার রাতে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার নিজ বাসা থেকে বিএনপি নেতা আলী আজমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | রবিবার, ৩১ জুলাই ২০২২

The Daily Sarod |