শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:16 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। এবছর প্রস্তাবিত বাজেট ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ১০ টাকার ঘোষণা করা হয়। শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে শুরু হওয়া বাজেট অধিবেশন অনুষ্ঠানে পৌরসভার মেয়র নায়ার কবির এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৬৩ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার টাকা। সমাপনি স্থিতি ৩ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।

বাজেটে আয়ের খাত ধরা হয়েছে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, পৌর পানি সরবরাহ শাখা ও বাণিজ্যিক বাজারের সেলামি ইত্যাদি।

এছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যয়ের খাত হিসেবে পৌরভবন নির্মাণ, সাধারণ সংস্থাপন, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, বাণিজ্যিক বাজার নির্মাণ, জলবায়ু পরিবর্তন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণসহ বেশ কিছু খাত উল্লেখ করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শনিবার, ৩০ জুলাই ২০২২

The Daily Sarod |