শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জোর দাবী ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য সহকারীদের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 5:18 pm

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জোর দাবী ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য সহকারীদের

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের ট্যাকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডশনের দাবীতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন এ সভার আয়োজন করে।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন বিল্লাল সরকার ‘ গীতা পাঠ করেন রাজিব কুমার দেব নাথ।

পরে সংগঠনের সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা তানিয়া রশিদ, আলী আকরাম খন্দকার স্বপন, সরাইল উপজেলা সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন শিহাব, সদর উপজেলার সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মো. নাজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল সরকার, আখাউড়া সভাপতি সালাউদ্দিন টিপু, যুগ্ন সম্পাদক মিশুক, কসবা সভাপতি আবু জামাল, সাধারণ সম্পাদক আবুল বাসার, ইব্রাহিম খলিল, আশুগঞ্জ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নাছিরের আলমাছ ‘ জুলহাস, বিজয়নগরের সভাপতি মো. আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ইকবাল হোসেন, সাইফুল, ইকবাল মোল্লা৷ মাসুকুর রহমান, অজিত কুমার দেব নাথ, সুজন খান, ফরিদ মিয়া, সোহেল পাঠান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু বিগত কয়েকবছর যাবৎ ট্যাকনিক্যাল পদমর্যাদার জন্য কর্মবিরতিসহ নানান আন্দোলন করলেও প্রতিবারই আশ্বাসের উপর ভিত্তি করে স্বাস্থ্য সহাকারীদের দমিয়ে রাখা হয়।

করোনা মহামারী যখন চারদিকে ছরিয়ে পড়েছে তখন স্বাস্থ্য সহকারীরা জীবন ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ, ভ্যাকসিন, বোস্টার ডোজসহ নানান ট্যাকনিক্যাল কাজে অংশগ্রহণ করছে। কিন্তু তারপরেও কেন স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে বিলম্ব করছে কর্তৃপক্ষ?

তাই কর্তৃপক্ষের কাছে আবারো অনুরোধ, দ্রুত স্বাস্থ্য সহকারীদের ট্যাকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেডশনের মধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা বাস্তবায়ন করার জোর দাবী জানান।

Facebook Comments Box

Posted ৫:১৮ পিএম | বুধবার, ২৭ জুলাই ২০২২

The Daily Sarod |