শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে টেস্টি হজমি ভেবে কেড়ির বড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:26 pm

নবীনগরে টেস্টি হজমি ভেবে কেড়ির বড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টেস্টি হজমি ভেবে কেড়ি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে মোমেনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (২৩ জুলাই) ভোররাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যায়।

মোমেনা খাতুন উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের উত্তরপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে খাইরুল ইসলাম বলেন, গতকাল রাতে আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। বাবা জানিয়েছেতার মা তাদের মুদিমালের দোকান থেকে টেস্টি হজমি ভেবে চালের কেড়ি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন৷ রাত ১০টায় আম্মাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ভোররাতে আম্মা মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের পর লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি মৃত্যুর বিষয়টি স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | শনিবার, ২৩ জুলাই ২০২২

The Daily Sarod |