জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 8:33 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের মাধবপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মুনুতোষ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী মর্ডান পরিবহনের একটি বাস, একটি সিএনজি চালিত অটো রিকশা, পিকআপ ও কাভার্ডভ্যানের চতুরমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩জন বাসযাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৮জন আহত হয়। প্রাথমিক ভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
Posted ৮:৩৩ পিএম | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya