শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে শালিস সভায় বল্লমের আঘাতে ব্যবসায়ী নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:36 pm

নবীনগরে শালিস সভায় বল্লমের আঘাতে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শালিসি সভায় বাকবিতণ্ডার জেরে বল্লমের আঘাতে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে তাকে মৃত করা হয়। নিহত শাহ আলম উপজেলার বড়াইল ইউনিয়নের মৃত মালেক সরদারের ছেলে।

নিহতের চাচাতো ভাই কামাল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার স্থানীয় জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মিমাংসা করতে শনিবার রাতে এলাকার জাহের মিয়ার উঠানে শালিসি সভা আহবান করা হয়। শালিসে জিয়া নামে একজন না আসায়, সভায় উপস্থিত শাহ আলম এর কারণ জিজ্ঞাস করেন। এনিয়ে সফর মিয়া, সাঈদুল, ছুট্রু ও আরাফাতের সাথে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্রসহ শাহ আলমের উপর হামলা করে। এসময় তার একটি চোখে বল্লমের আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে শহরের নিউজ ল্যাবএইড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | রবিবার, ১৭ জুলাই ২০২২

The Daily Sarod |