শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:36 pm

আশুগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে হিমেল (১৫) নামের এক কিশোর পানিতে ডুবে মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। হিমেল জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার জজ মিয়ার ছেলে।

দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. নুরুজ্জামান জানান, ঈদের পর গত দুইদিন আগে খালার বাড়িতে বেড়াতে আসেন হিমেল। আজ শনিবার দুপুরে তার খালাতো ভাইদের নিয়ে মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় হিমেল নদীর পানিতে তলিয়ে যায়। তার সাথে থাকা ভাইসহ অন্যান্য চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন পানিতে খোজাখুজি করে হিমেলকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হসপিটালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেয়েছি। নৌ-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসবেন।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | শনিবার, ১৬ জুলাই ২০২২

The Daily Sarod |