শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 4:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৪জন সিএনজি যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, সিএনজির চালক চাঁন মিয়া (৫০) ও জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আব্দু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেটকার কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উজানিসার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক সহ সবাই আহত হয়। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চালক চাঁন মিয়া ও বিল্লাল হোসেন নামের এক যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | শনিবার, ১৬ জুলাই ২০২২

The Daily Sarod |