শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 11:17 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচার এর সহকারী পরিচালক ডা. দীপক বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাই কমিশানারের ভিসা অফিসার মনিশ সিং এর কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

এ সময় ১০০টি কার্টুনে  করে ৬০০পিস (৭৫০কেজি) কিউভেইরাটি জাতের ভারতের বিখ্যাত আনারাস বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য পাঠানো হয়।

এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাই কমিশানারের ভিসা অফিসার মনিশ সিং বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। প্রত্যেকটি কার্টনে ৬টি করে ১০০ কার্টুনে মোট ৬০০ টি আনারাস রয়েছে। আনারস গুলো এখান থেকে সরাসরি কুটনৈতিক কার্যালয় পদ্ম ভবনে যাবে, সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

আনারস হস্তান্তরকালে সীমান্ত  শূন্য রেখায় উপস্থিত ছিলেন, ভারতের ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ সিং, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক , আখাউড়া আইসিপি  ইনচার্জ সুবেদার কামাল হোসেন সহ দু দেশের  উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

The Daily Sarod |