শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাড়ে ৭ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১২ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:23 pm

সাড়ে ৭ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে রেলযোগাযোগ স্বাভাবিক

সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের বগির চাকা উঠানোর পর রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে  মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে মুকুন্দপুর সেকশনে তেলবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, সকালে চট্রগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে যায়। দীর্ঘ সাড়ে ৭ ঘন্টা পর সিলেটের সাথে রেল চলাচল স্বাভাবিক হলো।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

The Daily Sarod |