শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে ছাত্রলীগসদস্যকে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১১ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 4:05 pm

আশুগঞ্জে ছাত্রলীগসদস্যকে পেটানোর অভিযোগে ইউপি চেয়ারম্যানের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফেসবুক স্ট্যাটাসের জেরে নাদিম মিয়া (২৫) নামের জেলা ছাত্রলীগের এক সদস্যকে পেটানোর অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার মধ্যরাতে আশুগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। হামলার শিকার নাদিমের পিতা মুজিবুর রহমান সদর ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। এরআগে, শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর বাজার এলাকায় জেলা ছাত্রলীগের সদস্য নাদিম মিয়ার উপর হামলার ঘটনা ঘটে। নাদিম মিয়া ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে। পাশাপাশি অভিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ওই ছাত্রলীগের সদস্যের বাড়িতে হামলা করা হয়। এসময় মারধোরের শিকার হয়ে নাদিমের মা নাজিরা বেগমের (৫০) আঙ্গুল ভেঙে গেছে।

হামলার শিকার জেলা ছাত্রলীগের সদস্য নাদিম মিয়া অভিযোগ করে বলেন, এক ছাত্রলীগের কর্মী ফেসবুকে একটি শুভেচ্ছা পোস্টার শেয়ার করে। ওই পোস্টারের ওপরে বড় করে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছবি দিয়েছে। নিচে ছোট করে দিয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের ছবি। এরপাশে দিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে জয়লাভ করা বিদ্রোহী প্রার্থী আশুগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলামের ছবি। সিনিয়র নেতাদের প্রটোকল না দিয়ে এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা বিদ্রোহী চেয়ারম্যানের ছবি দেওয়ায় আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করি। এরই জেরে আমি বাড়িতে যাওয়ার সময় যাত্রাপুর বাজার এলাকায় ইউপি চেয়ারম্যান শফিক মোটরসাইকেল আটকিয়ে আমার উপর হামলা করেন। আমি প্রাণ বাচিঁয়ে বাড়িতে এসে পড়ি। এরপর চেয়ারম্যান দলবল নিয়ে আবার আমার বাড়িতে হামলা করেন। এসময় আমার মা’কে মারধর করে আহত করেন। তার একটি আঙ্গুল ভেঙে গেছে। এই ঘটনায় থানায় আমার বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

এই বিষয়ে জানতে সোমবার সকালে অভিযুক্ত আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে রিসিভ করে এক তার নারী স্ত্রী পরিচয়ে জানান, চেয়ারম্যান কোথায় আছেন তিনি তা জানেন না। মামলার পর চেয়ারম্যান আর বাড়িতে আসেননি। মোবাইল বাড়িতে রেখে গেছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, জেলা ছাত্রলীগের এক সদস্যকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৪:০৫ পিএম | সোমবার, ১১ জুলাই ২০২২

The Daily Sarod |