শিরোনাম
বাংলা ইউরোভিশন সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে গ্রিস যাচ্ছেন সাংবাদিক পীযুষ কান্তি আচার্য কসবায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার ফিলিস্তিনের বেসামরিক নাগরিকরা ‘সব পক্ষেরই শিকার’: জাতিসংঘ কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু সরাইলে বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪ ঈদ যাত্রার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক বিজয়নগরে বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০ ব্রাহ্মণবাড়িয়ায় চুরির হিড়িক, দিশেহারা মানুষ তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক: প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালের পানিতে ভেসে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : ১০:৪১ অপরাহ্ণ

কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালের পানিতে ভেসে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আযহার কোরবানির গরু খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিল (১৩) নামের এক কিশোর মারা গেছেন। রোববার (১০ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের কাউতুলী কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে৷ নাবিল কাউতুলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম’কে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন সকালে কোরবানির গরু নিয়ে অন্যান্য সহ পাঠিদের সাথে কুরুলিয়া খালে যায় নাবিল। এসময় খালের পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে দুপুর ১২টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

Facebook Comments Box

Posted ১০:৪১ অপরাহ্ণ | রবিবার, ১০ জুলাই ২০২২

dainiksarod |