স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 10:17 am
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের উপর থেকে রাজু ইসলাম (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৮টার জেলা শহরের দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। রাজু ইসলাম নওমুসলিম, তার পূর্বে নাম ছিল রাজু চন্দ্র বনিক। তিনি জেলার কসবা উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া বনিক বাড়ির সাধন বনিকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকাল দক্ষিণ পৈরতলা রেলগেইটের পাশে একটি লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ধারণা করা হচ্ছে রাতে চট্রগ্রামগামী কোন একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে তার স্ত্রী আসেন।
ফাঁড়ি ইনচার্জ মারা যাওয়া ব্যক্তির স্ত্রীর বরাত দিয়ে আরও জানান, মুসলিম সোহাগী আক্তারকে বিয়ে করেন রাজু বনিক। বিয়ের সময় রাজু বনিক হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখেন রাজু ইসলাম। গতকাল বাড়ি থেকে বের হয়ে আসেন রাজু ইসলাম ওরফে রাজু বনিক। সকালে তার মোবাইল নাম্বারে কল দেওয়া হলে এক ব্যক্তি রিসিভ করে জানান, মোবাইলের মালিক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
Posted ১০:১৭ এএম | বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya