শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার বর্ধিত সভা

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৮ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 1:26 am

জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার বর্ধিত সভা

সৌদি আরবের জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার (পশ্চিমাঅঞ্চল) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেদ্দায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের বলরুমে সভার আয়োজন করা হয়।

সভায় অ্যাসোসিয়েশন সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি (বাংলা ভিশন প্রতিনিধি) সোহেল রানা, সহ সভাপতি (এটিএন বাংলার ও এটিএন নিউজ সৌদি আরব প্রতিনিধি) সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (আরটিভির জেদ্দা প্রতিনিধি) হানিস সরকার উজ্জ্বল,সাংগঠনিক সম্পাদক (এসএ টিভির জেদ্দা প্রতিনিধি) বাহার উদ্দিন বকুল, (জিটিভির সৌদিআরব প্রতিনিধি) সেলিম আহমেদ, (চ্যানেল২৪ এর সৌদিআরব প্রতিনিধি) সৈয়দ আহমদ ভূইয়া,(মোহনা টিভির জেদ্দা প্রতিনিধি) মোহাম্মদ ফিরোজ,(ডিবিসির জেদ্দা প্রতিনিধি) রঞ্জু আহমেদ, (সময় টিভির জেদ্দা প্রতিনিধি) আল মামুন শিপন,(এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি) কাউসার আবদুস সালাম,(চ্যানেল এস’র জেদ্দা প্রতিনিধি) ইকবাল প্রধান,(জয়যাত্রা টিভির জেদ্দা প্রতিনিধি(মোহাম্মদ নূর আলম ও (সি-প্লাস টিভির সৌদিআরব প্রতিনিধি) খলিল চৌধুরী প্রমুখ।

এসময় মক্কা ও জেদ্দার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন বলেন, আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে মহামারী করোনার সময়ও জেদ্দা থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে কাজ করায় আরটিভি ঢাকা অফিস থেকে ভাল কাজের প্রসংশা পত্র পাওয়ায় আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে দেশ-বিদেশে করোনায় মৃত্যু হওয়া প্রবাসী বাংলাদেশিসহ সাংবাদিক মোহাম্মদ ফিরোজের মা ও রঞ্জু আহমেদের পিতার মৃত্যুতে তাদের রূহের মাগফিরাত কামনা করে অ্যাসোসিয়েশনের পক্ষ দোয়া করা হয়।

Facebook Comments Box

Posted ১:২৬ এএম | সোমবার, ২৮ জুন ২০২১

The Daily Sarod |