শিরোনাম
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ৪০৩জনে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:44 pm

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ৪০৩জনে

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের মামলা রোববার (০২ মে) সকাল পর্যন্ত সর্বশেষ আরো ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই তান্ডবে গ্রেফতার সংখ্যা ৪০৩জনে দাঁড়ালো। তান্ডবের ঘটনায় দায়ের করা ৫৬টি মামলায় তাদের গ্রেফতার করা হয়। রোববার সকালের জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হচ্ছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেসক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | রবিবার, ০২ মে ২০২১

The Daily Sarod |