বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:32 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে কাশফিয়া ওরফে শেফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। কানের একজোড়া দুলের জন্য হত্যা করা হয়েছে শিশু কাশফিয়া ওরফে শেফাকে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক দুই আসামী। আদালতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন এসময় উপস্থিত ছিলেন।
পরিদর্শক কবির হোসেন জানান, নিখোঁজের একদিন পর বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি থেকে শিশুটির লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। সে ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে। এই ঘটনায় রনি(২৩) নামের এক তরুণীকে আটক করে পুলিশ। রনি ওই এলাকার মতিন মিয়া মেয়ে।
পরিদর্শক (তদন্ত) কবির হোসেন আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। শিশুটি কিছুদিন যাবত প্রতিবেশী রনি নামের এক তরুণীর সাথে খেলাধূলা করে আসছিল। কয়েকদিন আগে শিশু কাশফিয়ার কানের দুল নিয়ে একটি মন্তব্য করেছিল রণি। কাশফিয়াকে কোথাও খোঁজে না পাওয়ায় রনিকে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। এলাকাবাসী নিয়ে রনিকে পরিবারের সদস্যরা কাশফিয়ার বিষয়ে জিজ্ঞাস করলে প্রথমে অস্বীকার করে। পরে স্থানীয়দের চাপে বুধবার সকালে গ্রামের এজাজ মিয়ার ছেলে মো. হোসেন মিয়ার কাছে কাশফিয়াকে দিয়েছেন বলে জানায় রনি। পরে রনিকে নিয়ে হোসেন মিয়ার বাড়িতে গেলে হোসেন সব কিছু অস্বীকার করেন। এরপর রনি নিজে গিয়ে সাবেক এক চেয়ারম্যানের বাড়ির ঝোপঝাড়ে শিশু কাশফিয়ার মরদেহ দেখিয়ে দেয়।
কবির হোসেন বলেন, তরুণী রনি, তার বাল্যবন্ধু হোসেন ও জামিল নামের অপর এক যুবককে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে রনি ও হোসেন। তারা জবানবন্দিতে জানায়, শিশু কাশফিয়াকে ১৬ মার্চ সন্ধ্যায় রনি ফুসলিয়ে নিয়ে যায় হোসেনের ঘরে। সেখানে তারা পূর্বপরিকল্পিত ভাবে শিশু কাশফিয়ার কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করে। কানের দুল খুলতে গেলে কাশফিয়া চিৎকার শুরু করে, এসময় তার মুখে চেপে ধরে ও গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। হত্যার পর কাশফিয়ার মরদেহ পাশে ফেলে রেখে রনি ও হোসেন যৌন মিলন করে। পরে সাবেক এক চেয়ারম্যানের বাড়ির পাশে কাশফিয়া কান থেকে দুল খুলে মরদেহ ফেলে দিয়ে চলে আসে তারা। এই ঘটনায় জামিল নামের অপর আসামী মুখ এখনো খুলেনি। তবে কানের দুলটি সরাইল বিকাল বাজারের সুশীল পাল নামের এক স্বর্ণ ব্যবসায়ী কাছ থেকে উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় রনি, হোসেন, জামিল ও স্বর্ণ ব্যবসায়ী সুশীল পাল জেলা কারাগারে রয়েছেন।
রাফি/-
Posted ১০:০২ পিএম | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya