শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ঝোপে মিলল শিশু কাশফিয়ার মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:36 pm

সরাইলে ঝোপে মিলল শিশু কাশফিয়ার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাশফিয়া ওরফে শেফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি থেকে শিশুটির লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। সে ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে। এই ঘটনায় রন (২৩) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। রনি ওই এলাকার মতিন মিয়া মেয়ে।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। শিশুটি কিছুদিন যাবত প্রতিবেশী রনি নামের এক তরুণীর সাথে খেলাধূলা করে আসছিল। কয়েকদিন আগে শিশু কাশফিয়ার কানের দোল নিয়ে একটি মন্তব্য করেছিল রণি। কাশফিয়াকে কোথাও খোঁজে না পাওয়ায় রনিকে পরিবারের সদস্যরা সন্দেহ করেন। এলাকাবাসী নিয়ে রনিকে পরিবারের সদস্যরা কাশফিয়ার বিষয়ে জিজ্ঞাস করলে প্রথমে অস্বীকার করে। পরে স্থানীয়দের চাপে বুধবার সকালে গ্রামের এক সাবেক চেয়ারম্যানের বাড়ির ঝোপঝাড়ে শিশু কাশফিয়ার মরদেহ দেখিয়ে দেয় রনি।

পরিদর্শক কবির হোসেন আরও বলেন, তরুণী রনিকে থানায় নিয়ে আসা হয়েছে। রনি মরদেহ দেখিয়ে দিলেও সে হত্যা করেছে কিনা বা সে কিভাবে মরদেহটির কথা জানতে পারলো, এই বিষয়ে এখনো মুখ খোলেননি। আমরা  তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩২ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১

The Daily Sarod |