স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 12:57 am
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে জহিরুল হক খোকনকে।
রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জহিরুল হক সদ্য বিলুপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য। ছাড়াও জহিরুল হক খোকন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ৩০টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাকি থাকায় সেটি রোববার ঘোষণা করা হলো।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দ্বিতীয় বারের মত নৌকার মাঝি নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।
এই পৌরসভায় ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৭৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৯৬৯ জন এবং মহিলা ভোটার ৬৩ হাজার ৬৮৯জন। ১২টি সাধারণ ও ৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গঠিত।
Posted ৭:৫৯ পিএম | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya