স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:03 pm
আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে টানা ২য় বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন পেলেন মিসেস নায়ার কবির। শনিবার ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তার নাম চুড়ান্ত করা হয়।
বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
মিসেস নায়ার কবির প্রয়াত উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সহধর্মিণী। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে রয়েছেন। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।
জেলা আওয়ামী লীগ থেকে নায়ার কবির সহ ৪ জনের নাম মেয়র পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠায়। এছাড়াও দলীয় মনোনয়ন দৌড়ে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন।
আগামী ২৮শে ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৭৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৯৬৯ জন এবং মহিলা ভোটার ৬৩ হাজার ৬৮৯জন। ১২টি সাধারণ ও ৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গঠিত।
Posted ৭:৫৫ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya