শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:53 pm

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

চিরনিদ্রায় রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিব নামাজের পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার দাফনকার্য শেষ হয়েছে। আবদুল কাদেরের ইচ্ছা ছিল মায়ের কবরে যেন তাকে দাফন করা হয়। সে অনুযায়ী দাফন করা হয়েছে।

এর আগে বনানী কবরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ অবশেষে পরপারে চলে গেলেন অভিনেতা কাদের

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেলে তার মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা জানান। এতে তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

শনিবার সকালে প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল কাদের। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় নেয়া হয় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

Facebook Comments Box

Posted ৭:৫৩ পিএম | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |