শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

অবশেষে পরপারে চলে গেলেন অভিনেতা কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:55 pm

অবশেষে পরপারে চলে গেলেন অভিনেতা কাদের

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের (৬৯ বছর) মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে আব্দুল কাদেরকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সেদিন বিমানবন্দর থেকেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুল কাদের মৃত্যুবরণ করেছেন, এমন ফেইক নিউজ ভাইরাল হয়।

আবদুল কাদের ১৯৫১ সালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে জন্মগ্রহণ করেন। আবদুল জলিল ও আনোয়ারা খাতুনের সন্তান তিনি।

Facebook Comments Box

Posted ১২:০৫ পিএম | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |