শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৫জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 6:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৫জন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় র‍্যাবের পৃথক অভিযানে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও বিয়ারসহ ৫জন মাদক চোরাকারবারিকে আটক করেছে। শুক্রবার সকালে জেলার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, জেলার বাঞ্ছারামপুরের রূপসদী এলাকার মুসলেম মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া (৩২) একই এলাকার আক্কাস মিয়ার ছেলে সবুজ আহম্মেদ (২৮), জেলার বিজয়নগরের সিম্গারবিল এলাকার আব্দুল হাসেমের ছেলে নাঈম (২৩), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড এলাকার আমিন মিয়ার ছেলে রিপন মিয়া (২২) ও মৌলভীবাজারের আব্দুল বাছেদের ছেলে নজরুল ইসলাম (২৮)।

র‍্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুরের রূপসদী এলাকা থেকে ৩৮৩ ক্যান বিয়ার, ১২০পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৭হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অপর আরেকটি অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ খড়িয়ালা থেকে মাদক সহ একটি পিকআপ আটক করে র‍্যাব। এসময় পিকআপটি থেকে ৪৩বোতল ফেন্সিডিল ও ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকায় ৩জনকে আটক করা হয়।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‍্যাব।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

The Daily Sarod |