স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 5:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জহিরুল ইসলাম (৪১) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর মুগদা হাসপাতালে মারা শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুল ইসলাম করোনা ভাইরাসে ১০/১২দিন আগে করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মুগদা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে পরিস্থিতি আরও অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Posted ৫:৩৫ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya