শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনাকালে পুলিশ ক্যাম্পে জন্মদিন উদযাপন: এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 12:30 am

করোনাকালে পুলিশ ক্যাম্পে জন্মদিন উদযাপন: এসআই কামরুজ্জামানকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পুলিশ ক্যাম্পের ইনচার্জের জন্মদিন পালন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা মুখে সংবাদ প্রকাশের পর উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান নামের ওই ক্যাম্প ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান এক আদেশে তাকে অরুয়াইল পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে সরাইল থানায় সংযুক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ সরাইলে পুলিশ ক্যাম্পে এসআই’র জমকালো জন্মদিন, ফেসবুকে ভাইরাল  

জানা যায়, জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকা অরুয়াইলে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। নিজস্ব ভবন না থাকায় অরুয়াইল ইউনিয়ন পরিষদেরই কয়েকটি কক্ষে এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। গত পহেলা জুন (সোমবার) ওই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের ৩৯তম জন্মদিন ছিল। এই দিনটি উদযাপন করতে ওইদিন রাতেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন পরিষদের ভেতরে পুলিশ ক্যাম্পের পাশে ইউপি ডিজিটাল সেন্টারের কক্ষে। বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ডিজিটাল সেন্টারের কক্ষটি। আনা হয় আলাদা আলাদা তিনটি কেক। এছাড়াও ছিল বিভিন্ন ফল ও বিস্কুট। আর এসআই কামরুজ্জামানের মাথায় পড়িয়ে দেওয়া হয় জন্মদিনের কাগজের টুপি। আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পের পুলিশ সদস্য, স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ ও যুবকেরা উপস্থিত ছিলেন। করা হয় দলবদ্ধ ভাবে ফটোসেশান। সেই জমকালো অনুষ্ঠানের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের সচেতনতায় সরকার যখন সামাজিক দূরত্ব মেনে চলতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তখন একজন পুলিশ কর্মকর্তার এমন জন্মদিন পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ‘দৈনিক সরোদ অনলাইন’ এই বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | বুধবার, ০৩ জুন ২০২০

The Daily Sarod |