শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে পুলিশ ক্যাম্পে এসআই’র জমকালো জন্মদিন, ফেসবুকে ভাইরাল

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:22 pm

সরাইলে পুলিশ ক্যাম্পে এসআই’র জমকালো জন্মদিন, ফেসবুকে ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পুলিশ ক্যাম্পের ইনচার্জের জন্মদিন পালন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান নামের ওই ক্যাম্প ইনচার্জের জন্মদিন পালনের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে৷ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এমন জমজমাট জন্মদিনের আয়োজনকে অনেকেই বাঁকা চোখে দেখছেন।

জানা যায়, জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকা অরুয়াইলে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। নিজস্ব ভবন না থাকায় অরুয়াইল ইউনিয়ন পরিষদেরই কয়েকটি কক্ষে এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। গত পহেলা জুন (সোমবার) ওই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামানের ৩৯তম জন্মদিন ছিল। এই দিনটি উদযাপন করতে ওইদিন রাতেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন পরিষদের ভেতরে পুলিশ ক্যাম্পের পাশে ইউপি ডিজিটাল সেন্টারের কক্ষে। বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ডিজিটাল সেন্টারের কক্ষটি। আনা হয় আলাদা আলাদা তিনটি কেক। এছাড়াও ছিল বিভিন্ন ফল ও বিস্কুট। আর এসআই কামরুজ্জামানের মাথায় পড়িয়ে দেওয়া হয় জন্মদিনের কাগজের টুপি। আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পের পুলিশ সদস্য, স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ ও যুবকেরা উপস্থিত ছিলেন। করা হয় দলবদ্ধ ভাবে ফটোসেশান। সেই জমকালো অনুষ্ঠানের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের সচেতনতায় সরকার যখন সামাজিক দূরত্ব মেনে চলতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তখন একজন পুলিশ কর্মকর্তার এমন জন্মদিন পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান বলেন, আমার জন্মদিন উপলক্ষে আয়োজন করেছিল ক্যাম্পের পুলিশ সদস্যরা। প্রথমে ইউনিয়ন পরিষদের ছাদে আয়োজন করার কথা থাকলেও বিদ্যুতের সমস্যা থাকায় ডিজিটাল সেন্টারে আয়োজন করা হয়। তিনি বলেন, কখনোই আমার জন্মদিন এমন ভাবে উদযাপন করা হয়নি। যা একবার আয়োজন করা হয়েছে, তা নিয়ে সমস্যা হলো এখন।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা বলেন, জন্মদিন পালন করা দোষের কিছু নয়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি বুঝে পালন করতে হবে। আমি এই বিষয়ে অবগত নয়। খোঁজ নিয়ে বলতে পারব।

রাফি/–

Facebook Comments Box

Posted ২:১৫ এএম | বুধবার, ০৩ জুন ২০২০

The Daily Sarod |