শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

এবার নিরানন্দ ঈদ করলো সৌদি প্রবাসীরা

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:52 pm

এবার নিরানন্দ ঈদ করলো সৌদি প্রবাসীরা

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

প্রতিবছর ঈদ আসলে প্রচুর সংখ্যক প্রবাসী ঈদের আনন্দ পরিবার-পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে ভাগাভাগি করার জন্য দেশে ফিরে যান। আবার যেসব প্রবাসীরা দেশে ফিরে যেতে পারেন না তারাও প্রবাসে কর্মরত আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবদের সাথে ভাগাভাগি করে পালন করেন ঈদের এ দিনটি।

যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী নতুন জামা কাপড়, বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, একে অপরের সাথে কোলাকুলি, ধনী-গরিবের ব্যবধান ভুলে একে অপরের সাথে মেতে উঠেন ঈদ আনন্দে।

কিন্তু মহামারী করোনা ভাইরাস এর কারণে সৌদি আরব জুড়ে লকডাউন কারফিউ অন্যদিকে সৌদি ওলামা কাউন্সিলের প্রধান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলা শেখ এর নেতৃত্বে শীর্ষ ওলামায়ে কেরাম গণের ফতোয়া পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীরা।

তবে সীমিত পরিসরে মক্কার মসজিদুল হারাম, মদিনা মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে আজ পর্যন্ত ১৪০ জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যুবরণ করায় প্রবাসীরা অনেকটা আতঙ্কের মধ্যে উদযাপন করছেন এবারের ঈদ।

সৌদি প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ কর্মহীন, অন্যদিকে পরিবার-পরিজন ছাড়া প্রবাসীদের মনে ছিল না ঈদের আমেজ।

সৌদি আরবের যেদিকেই চোখ যায় শুনশান নিরবতা গতবছরও যেখানে ঈদের জামাতের পর তিল ধারণের ঠাঁই থাকতো না সেসব এলাকাগুলো জনশূন্য দেখা গেছে।

কঠোর নিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা থেকে এই অনুশাসন মেনে চলছে বলে জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা।

ঘরের মধ্যে ঈদের জামাত আদায়, দেশে প্রিয়জনদের সাথে টেলিফোনে কথা বলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলাদেশের টিভি চ্যানেল গুলোর ঈদ আয়োজন একমাত্র সঙ্গী ছিল এসব প্রবাসীদের।

পরিবার-পরিজনদের দেশে রেখে দীর্ঘদিন যাবৎ বিদেশ অবস্থান করলেও নিরানন্দ এবং ব্যতিক্রমধর্মী এমন ঈদ আগে পালন করেননি বলে জানিয়েছেন সৌদি প্রবাসীরা।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | রবিবার, ২৪ মে ২০২০

The Daily Sarod |