শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সেই চালের ডিলার ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 8:50 pm

সেই চালের ডিলার ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্র সুবিধাভোগীদের ১০ টাকা কেজি ধরে বিক্রির চাল পাচারের ঘটনায় মামলার আসামী খাদ্য বান্ধব কর্মসূচির নিযুক্ত ডিলার ও উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন ভূইয়াকে পুলিশ খোঁজ করছে। এই ঘটনায় মামলা দায়েরের পর ডিলার গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

গত ১২ এপ্রিল হতদরিদ্রের এসব চাল পাচারের ঘটনায় তাকে একমাত্র আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী।

আরও পড়ুনঃ বিজয়নগরে চেয়ারম্যানের বাড়িতে পাচারকালে ১০টা টাকা কেজি সরকারি চাল আটক   

মামলার পর পর শাহীন ভূইয়াকে গ্রেফতারে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। একথা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম।

তিনি বলেন, মামলার পর এই ঘটনার তদন্তের পাশাপাশি একমাত্র আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শাহীন ভূইয়া রাজনীতির সাথে জড়িত থাকলেও এই বিষয়ে কোন ছাড় নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হতদরিদ্র ও অসহায় মানুষের খাদ্যদ্রব্য নিয়ে কোন প্রকার অনিয়ম বরদাশত করা হবেনা।

আরও পড়ুনঃ বিজয়নগরে সরকারি চাল পাচার, খাদ্য নিয়ন্ত্রক মামলা দিলো শুধু ডিলারের বিরুদ্ধে    

গত ১২এপ্রিল সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তা থেকে ১৪বস্তা সরকারি চাল আটক করা হয়।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের ডিলার শাহিন ভূইয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পাচারকালে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চাল আটক করা হয়। স্থানীদের খবর পেয়ে এলাকার দুইজন ইউপি সদস্য ও শিল্পী তাবরীজ সরকার ঘটনার স্থলে উপস্থিত হয়।

আরও পড়ুনঃ সরকারি চাল বহণ করে বিপাকে অটোচালক, ফেসবুকে আকুতি  

সেখানে আটক চালককে জিঞ্জাস করলে সে বলেন, ডিলার শাহিন ভূইয়া চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়িতে রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। তার পর প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে যায়।

রাফি/–

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |