শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে সরকারি চাল পাচার, খাদ্য নিয়ন্ত্রক মামলা দিলো শুধু ডিলারের বিরুদ্ধে  

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:52 pm

বিজয়নগরে সরকারি চাল পাচার, খাদ্য নিয়ন্ত্রক মামলা দিলো শুধু ডিলারের বিরুদ্ধে  

ব্রাহ্মবাড়িয়া জেলার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্র সুবিধাভোগীদের ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল পাচারকালে আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার মধ্যরাতে বিজয়নগর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামী করা হয়েছে খাদ্য বান্ধব কর্মসূচির নিযুক্ত ডিলার ও উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন ভূইয়াকে।

অথচ আটক অটোরিকশা চালকরা জানিয়েছিলেন, চাল গুলো যাচ্ছিল স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে। তারপরও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ সংক্রান্ত আগের সংবাদ পড়ুন: বিজয়নগরে চেয়ারম্যানের বাড়িতে পাচারকালে ১০টা টাকা কেজি সরকারি চাল আটক  

এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর আলী বলেন, ‘চাল পাচারের ঘটনায় মামলা দায়ের করেছি। আমরা যেহেতু ডিলারকে চিনি তাই ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’ এই ঘটনায় যে অটোরিকশা চালককে আটক করা হয়েছে, তারা জানিয়েছে চাল গুলো চেয়ারম্যানের কাছে যাচ্ছিল, এবিষয়ে খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘সেটা পুলিশের বিষয়, তারা তদন্ত করে যাকে পাবেন তাকেই আসামী করবেন।’

মামলার বিষয়ে অভিযুক্ত ডিলার শাহীন ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাল কোথায় যাচ্ছিল, আমি তা জানি না। যারা আটক করেছে তাদের জিজ্ঞাস করেন চাল গুলো কোথায় যাচ্ছিল বলে মুঠোফোনের লাইন কেঁটে দেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চাল পাচারের ঘটনায় খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে আসামী করা হয়েছে নিযুক্ত ডিলারকে।

গতকাল রোববার সকাল ১১টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তা থেকে ১৪বস্তা সরকারি চাল আটক করা হয়।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের ডিলার মো: শাহিন ভূইয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পাচারকালে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চাল আটক করা হয়। স্থানীদের খবর পেয়ে এলাকার দুইজন ইউপি সদস্য ও শিল্পী তাবরীজ সরকার ঘটনার স্থলে উপস্থিত হয়। সেখানে চালককে জিঞ্জাসা করলে তারা বলেন, ডিলার শাহিন ভূইয়া চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়িতে রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। তার পর প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে গেছেন।

রাফি/–

Facebook Comments Box

Posted ৫:৪৭ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |