এস এম টিপু চৌধুরী, বিজয়নগর
প্রিন্ট
রবিবার, ১২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 3:08 pm
ব্রাহ্মবাড়িয়া জেলার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্রদ সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল পাচারকালে ১৪ বস্তা চাল আটক করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন, চালগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেছে সরকার নিযুক্ত ডিলার।
( ১২ এপ্রিল) রোববার সকাল ১১টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তার মধ্যে এ চাল গুলো আটক করা হয়।
জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের ডিলার মো: শাহিন মিয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পাচারকালে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চাল আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , টমটম দিয়ে চালগুলো নেয়ার পথে স্থানীয়রা আটক করেন। এসময় স্থানীদের খবর পেয়ে এলাকার দুইজন ইউপি সদস্য ও শিল্পী তাবরীজ সরকার ঘটনার স্থলে উপস্থিত হয়।
তাবরিজ সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থলে যায়। সেখানে চালককে জিঞ্জাসা করলে তারা বলেন, ডিলার শাহিন মিয়া এ চাউল বিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনের বাড়িতে রেখে আসতে পাঠিয়েছেন। পরে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করি। তার পর প্রশাসনের লোকজন এসে চালগুলো উপজেলায় নিয়ে গেছেন।
এবিষয়ে জানতে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও ডিলার শাহীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার বলেন, আমি খবর পেয়ে লোক পাঠিয়েছি। চাল গুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা থানায় মামলা দায়ের করবেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে।
রাফি/-
Posted ৩:০৮ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya