শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:10 pm

দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফরের সরাসরি অনলাইন ব্রিফিং অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন খবর দিয়েছেন।

২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জানিয়ে তিনি বলেন, সবার করোনাভাইরাস পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।

প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসময়ে পিছপা হওয়া উচিত না। চিকিৎসা করা উচিত।

আরও পড়ুন: আইন অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৭৭জনকে ১লক্ষ ২৮হাজার টাকা দণ্ড

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষা বাড়িয়ে দিয়েছি।

তবে এ পর্যন্ত সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা ৫১৩টি নমুনা সংগ্রহ করেছি। আইইডিসিআরের বাইরের ল্যাবলেটরিগুলোতে তিনটি পজেটিভ পেয়েছি। তাদের আইসোলেশন ও কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, সেই অনুসন্ধান শুরু করে দিয়েছি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কেউ এই ভাইরাসে মৃত্যুবরণ করেনি। কাজেই মৃত্যুর সংখ্যা ৬ জনই রয়ে গেছেন।

৮ মার্চ কর্তৃপক্ষ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এরপর ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ।

২৫ মার্চ প্রথমবারের মত সংস্থাটি জানায় যে বাংলাদেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০

The Daily Sarod |