শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:29 pm

সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েকদিন আগে সিঙ্গাপুরে থাকা চার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এনিয়ে পাঁচ জন বাংলাদেশি সিঙ্গাপুরে আক্রান্ত হলো।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সিএনএ জানায়, শনিবার আরো পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে আক্রান্ত এক বাংলাদেশি। দেশটিতে ৬৯ নম্বর করোনাভাইরাসের আক্রান্ত রোগীটি হলো বাংলাদেশি। তিনি সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। ওই বাংলাদেশির বয়স ২৬ বছর। তিনি কোনোদিন চীনে যাননি। তবে ওই বাংলাদেশির আর কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনাভাইরাস শনাক্তের পর অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে মোট আক্রান্ত হয়েছে মোট ৭২ জন। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ফ্রান্সে একজনের মৃত্যু হয়েছে। ইউরোপে এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা এটি। এর আগে চীনের বাইরে ফিলিপাইন, হংকং এবং জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |