আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 4:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একই দিনে দুই কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যার খবর পাওয়া গেছে।রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে এসব ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ইউপির আবদুল্লাহপুর গ্রামে পরিবারের সাথে অভিমান করে মোছা. শারমিন আক্তার (১৭) নামে এক কিশোরী বসত ঘরের তীরের সাথে ওরনা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত শারমিন আক্তার অত্র গ্রামের মো. ইউনুছ মিয়ার কন্যা।
এদিকে দুপুর দেড়টার দিকে পৌরসভার বড় বাজার এলাকায় মোছা. সুফিয়া বেগম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে নিজ বসত ঘরে আত্মহত্যা করেছে। নিহত সুফিয়া বেগম বড় বাজার এলাকার মো. সাগর মিয়ার কন্যা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
–আশরাফুল মামুন
Posted ৪:২৪ পিএম | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya