শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে ফেন্সিডিল-বিদেশি মদসহ দুই ট্রাক জব্দ, ৪ জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:00 pm

আশুগঞ্জে ফেন্সিডিল-বিদেশি মদসহ দুই ট্রাক জব্দ, ৪ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইটি পাথরবাহী ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২ নভেম্বর) পৃথক দুটি অভিযানে ট্রাক গুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জের ছয়ত্রিশ এলাকার আ: শুক্কুরের ছেলে ফয়সল আহমদ(৩০), একই এলাকার মৃত মো. আফতর হোছাইনের ছেলে  মাসুদ আহমদ(৩৩), নায়ায়ণগঞ্জের ফতুল্লার মো. মনসুরের ছেলে মো. রাকিব (৩২) ও কিশোরগঞ্জের তাড়াইলের অনিল চন্দ্র দাসের ছেলে রোমন চন্দ্র দাস (১৯)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাথরবাহী একটি ট্রাক তল্লাশি করা হলে চালকের আসনের পেছনে রাখা ৩৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়। এর কিছুক্ষন পর একই এলাকায় আরেকটা ট্রাক তল্লাশি করে ৪৭ বোতল বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের মদ উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করার পাশাপাশি দুইজনকে আটক করা হয়।

এসব ঘটনায় দুইটি পৃথক মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

The Daily Sarod |