স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৭ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 10:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ যোগে তামার তার বিশিষ্ট ৩টি ইলেকট্রিক ট্রান্সফরমারের কোর ও পিভিসি কপার ক্যাবল নিয়ে পালানোর সময় ২ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এসময় এসব তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলা আসকার কাজীর ছেলে মিজান কাজী (৩৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের মনির হোসেনর ছেলে মো. সাইফুল ইসলাম(২০)।
পুলিশ জানায়, প্রতিদিনের মত আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছিল। এ সময় ঢাকা অভিমুখি একটি পিকআপ সামনে পুলিশের অভিযান দেখে ইউটার্ন করে সিলেট অভিমুখে দ্রুত পালিয়ে যেতে থাকে। পুলিশ পিকআপটিতে মাদক রয়েছে সন্দেহ করে ধাওয়া করে সোহাগপুর বাসস্ট্যান্ডে স্থানীয়দের সহায়তায় আটক।
পরে পিকআপটিতে তল্লাশি করে তামার তার বিশিষ্ট ৩টি চোরাই ইলেকট্রিক ট্রান্সফরমারের কোর ও ১৫মিটার পিভিসি কপার ক্যাবল পাওয়া যায়। এসময় পিকআপে থাকা দুই যুবক মালামালের ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাদেরকে আটক এবং মালামাল ও পরিবহনে ব্যবহৃত পিকাআপ ভ্যানটি জব্দ করা হয়।
এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। আটক দুজনকে বিকেলে আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।
Posted ১০:১০ পিএম | সোমবার, ১৭ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya