শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রেল সচিব ও মহাপরিচালককে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 10:07 pm

রেল সচিব ও মহাপরিচালককে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল ভ্রমনে দূর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে চলার অনুরোধ করে রেলসচিব এবং রেলওয়ের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। রেলের সচিব ও ডিজি বরাবর এই স্মারকলিপি নাগরিক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্তের নেতৃত্বে জেলা প্রশাসক মো.শাহগীর আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা,বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, এস এম জামাম উদ্দিন,ফয়সল আহমেদ ওয়াকার,অ্যাডভোকেট উত্তম কুমার দাসসহ নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত সাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ, আন্ত:নগর বিজয় ও কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে যাত্রাবিরতি ও বিদ্যমান ট্রেন সমুহের আসন সংখ্যা বৃদ্ধি করা ব্রাহ্মণবাড়িয়া বাসীর দীর্ঘদিনের দাবী। বিভিন্ন সময়ে নানা আন্দোলন কর্মসূচী পালনের পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এরই প্রেক্ষিতে গত ৫ এপ্রিল মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন অধিশাখার স্মারক নং ০৪.০০.০০০০.৫১২.১৬.০০২.১৮.১০১ এর এক পরিপত্রে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়াবাসীর রেল ভ্রমনের দূর্দশার বিষয়টি দৃষ্টিগোচর করা হলে প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন এবং দ্রুত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয় মন্ত্রী পরিষদ বিভাগ।

এই অনুমোদনে খুশি হয়ে গত ১১ এপ্রিল জেলা নাগরিক ফোরাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে পত্র দেন।

প্রধানমন্ত্রীর সম্মতি থাকা সত্বেও জেলা নাগরিক ফোরামের দাবী মেনে না নেয়ায় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে চলার অনুরোধ করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের মাধ্যমে রেলসচিব এবং রেলওয়ের মহাপরিচালককে স্মারক লিপি দিয়েছে জেলা নাগরিক ফোরাম।

 

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

The Daily Sarod |