স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৯ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 10:20 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এই চুক্তি হয়।
চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এডিশনাল এসপি (এডমিন এন্ড ফাইন্যান্স) মোল্লা মোহাম্মদ শাহীন ও ডিস্ট্রিক্ট পুলিশ মেডিকেল সার্ভিসেস এর মেডিকেল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ- কুতুব উদ্দিন সোহাগ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাজেদুল করিম আরমান, অফিস এক্সিকিউটিভ নারায়ণ চক্রবর্ত্তী ও কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সানজিয়া আফরিন।
এই চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সকল কর্মকর্তা, সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়সহ এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ এ বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবার জন্য ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার মূল প্রতিষ্ঠান ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্যসেবা পাবেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসাধারণকে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষে গত ৩রা সেপ্টেম্বর শহরের পুরাতন জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
Posted ১০:১৯ পিএম | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya