শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিয়ের ১০বছর পর একসাথে ৪ সন্তান প্রসব করলেন রিপা

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:55 pm

বিয়ের ১০বছর পর একসাথে ৪ সন্তান প্রসব করলেন রিপা

ব্রাহ্মণবাড়িয়ায় একই সাথে ৪ সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামের এক প্রসূতি। সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে নবজাতক গুলো প্রসব করেন তিনি। রিপা জেলার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নে ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। নবজাতক গুলোর মধ্যে ১টি ছেলে ও বাকী ৩টি মেয়ে।

গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা জানান, প্রসূতি এরআগে একটি শিশু প্রসবের সময়ই মারা যায়। এরপর প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। এরমাঝে গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে সে করোনা নেগেটিভ হয়। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন। তাই প্রসূতি এবার আগে আগেই রক্ত প্রদান করে প্রসবের জন্য ফিট ছিলেন।

তিনি আরও জানান, বিকেলে প্রসব ব্যাথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে তাকে নরমাল ভাবে প্রসবের চেষ্টা করা হয়। নরমালে সে একটি শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরবর্তীতে সিজারিয়ান করে বাকী তিনটি শিশুকে প্রসব করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে এসেছিল গর্ভে ৩টি শিশু, কিন্তু আমার ধারণা ছিল ৪টি হবে। অবশেষে আল্লাহতালার রহমতে তা ই হলো। মা ও শিশুরা সবাই ভাল আছে।

৪ নবজাতকের পিতা সাগর আলী বলেন, ‘আমি বিদেশে থাকতাম। পরবর্তীতে দেশে ফিরে কৃষি কাজ করি। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন ৪টি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল, তাতে আমি অনেক খুশি।’

Facebook Comments Box

Posted ৬:০২ পিএম | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

The Daily Sarod |